প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইসন গে নিজে তো ডুবেছেনই, এবার ডোবালেন তাঁর সহ-খেলোয়াড়দেরও। ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের কারণেই অলিম্পিক পদক হারালেন গের চার সতীর্থ ট্রেল কিমন্স, জাস্টিন গ্যাটলিন, রায়ান বেইলি, জেফরি ডেম্পস ও ডার্ভিস প্যাটন। শক্তিবর্ধক নিয়ে নিষিদ্ধ হওয়া গের কর্মফলই ভোগ করল লন্ডন অলিম্পিকে ১০০ মিটার রিলের রুপাজয়ী যুক্তরাষ্ট্র দল। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কেড়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের পদক। ফল, পদক ফেরত দিতে হবে সবাইকেই। অদলবদল হবে তাই পদক তালিকাতেও, এখন রুপা পাবে তৃতীয় হওয়া ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, ব্রোঞ্জ পাবে ফ্রান্স। গত বছরের মে মাসে নিষিদ্ধ হওয়ার পরই পদক ফেরত দিয়েছিলেন গে। বিবিসি।