গের সাবেক কোচ আট বছর নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্রাগ রাখতেন, নিষিদ্ধ সেই ড্রাগ শিক্ষার্থীদের মধ্যে সরবরাহও করতেন! অ্যাথলেটিকস কোচ জন ড্রুমন্ডের বিপক্ষে এই অভিযোগ প্রমাণিত হয়েছে। আর এর শাস্তি হিসেবে আট বছর নিষিদ্ধ হয়েছেন টাইসন গের সাবেক কোচ।
কোচ হিসেবে ড্রুমন্ডের তত্ত্বাবধানে থাকার সময়ই ডোপ টেস্টে পজেটিভ হয়েছিলেন গে। যুক্তরাষ্ট্রের অ্যান্টিডোপিং এজেন্সি পরশু এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে, যা গত পরশু থেকেই কার্যকর হয়ে গেছে। এই নিষেধাজ্ঞার আওতায় অ্যাথলেটদের কোচিং করাতে পারবেন না ড্রুমন্ড, পারবেন না খেলাটির সঙ্গে সম্পর্কিত কোনো রকম পরামর্শ দিতে কিংবা যুক্তরাষ্ট্রের অ্যাথলেটিকস ফেডারেশনের কোনো কার্যক্রমে সঙ্গে সংযুক্ত থাকতে। এএফপি, ইয়াহু নিউজ।