গৌরিকার গৌরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স এখনো ১৩ পেরোয়নি। হঠাৎ করে দেখলে মনে হবে স্কুলড্রেস ছেড়ে ভুল করে সুইমস্যুট পরে চলে এসেছে। রিও অলিম্পিকের সর্বকনিষ্ঠ প্রতিযোগী নেপালের গৌরিকা সিং গড়ে ফেলেছে দারুণ একটা কীর্তি। সাঁতারের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে হিটে প্রথম হয়েছে এই কিশোরী। পরের পর্বে অবশ্য উঠতে পারেনি। অথচ তার হিটে অংশ নেওয়াটাই পড়ে গিয়েছিল সংশয়ের মধ্যে। পুলে নামার ঠিক আগে ছিঁড়ে গিয়েছিল তার সাঁতারের পোশাক। তড়িঘড়ি ঘরে নতুন পোশাক পরে নামতে হয়েছে পুলে। রিওতে এসেও ঝক্কি কম পোহাতে হয়নি গৌরিকার! প্রথমে তো নিরাপত্তাকর্মীরা তাকে ঢুকতেই দিতে চাচ্ছিলেন না। তাঁদের ধারণাই ছিল না, এ বয়সে কেউ অলিম্পিকে অংশগ্রহণ করতে পারে। পরে নিজের পরিচয়পত্র দেখিয়েই ঢুকতে হয়েছে গৌরিকাকে! এএফপি।