প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোপ পরীক্ষায় ধরা পড়ে দুই দফা নিষিদ্ধ ছিলেন। তবে ফিরে এসে সমালোচনার মুখেও জাস্টিন গ্যাটলিন যেন আরও শাণিত হয়েছেন। গত মাসে ডায়মন্ড লিগ অ্যাথলেটিকসের দোহা মিটে ক্যারিয়ার-সেরা ৯.৭৪ সেকেন্ড টাইমিং করার পর এবার রোম মিটে ১০০ মিটার দৌড়ালেন ৯.৭৫ সেকেন্ডে। রোমের ট্র্যাকে এটি আমেরিকান স্প্রিন্টারের টানা তৃতীয় সাফল্য। পরশু তাঁর টাইমিং রোমের ট্র্যাকে নতুন রেকর্ডও। ১০০ মিটারে এখানকার আগের রেকর্ডটি ছিল ৯.৭৬ সেকেন্ডের, ২০১২ সালে যেটি গড়েছিলেন উসাইন বোল্ট। এএফপি।