চলে গেলেন রন ক্লার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলে গেলেন অস্ট্রেলিয়ার অ্যাথলেটিকস কিংবদন্তি রন ক্লার্ক। গত শতাব্দীর পঞ্চাশ ও ষাটের দশকে ১৭ বার বিশ্ব রেকর্ড গড়া এই মাঝারি ও দূরপাল্লার দৌড়বিদ গতকাল কুইন্সল্যান্ডের গোল্ডকোস্টে মারা গেছেন ৭৮ বছর বয়সে। ১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিকের মশাল প্রজ্বালন করা ক্লার্ক অ্যাথলেটিকস ছাড়ার পর গোল্ডকোস্টের মেয়রও নির্বাচিত হয়েছিলেন।
দুই মাইল থেকে শুরু করে ১০ হাজার মিটার দৌড়ে বারবার বিশ্ব রেকর্ড গড়লেও অলিম্পিকে কখনো সোনা জেতেননি ক্লার্ক। ১৯৬৪ টোকিও অলিম্পিকে ১০ হাজার মিটারের ব্রোঞ্জটাই তাঁর একমাত্র অলিম্পিক সাফল্য। রয়টার্স।