চুরির মহোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের অলিম্পিকে অংশগ্রহণকারী দলগুলোকে শুধু প্রতিদ্বন্দ্বীদের নিয়ে ভাবলেই হচ্ছে না। চোরের হাত থেকে নিজেদের কীভাবে বাঁচাবে, সেটি নিয়েই মাথা ঘামাতে হচ্ছে সবচেয়ে বেশি। কিছুদিন আগে আর্জেন্টিনা দলের ক্যাম্পে চোরের নজর পড়েছিল। এবার চোরের খপ্পরে পড়েছে ডেনমার্ক দল। ডেনমার্ক দল রিওতে এসেছে দুই সপ্তাহ হয়নি, এরই মধ্যে দেড় শর বেশি চুরির অভিযোগ তুলেছে দলটি! কী চুরি হয়নি? মোবাইল, আইপ্যাড, কাপড় এমনকি বিছানার চাদরও! তবে অস্ট্রেলিয়ান শেফ ডি মিশন কিটি চিলার যে অভিযোগ তুলেছেন, সে তুলনায় ডেনিশদের অভিযোগ মামুলিই বলতে পারেন। আগুনের কারণে ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ান অ্যাথলেটদের সরিয়ে নেওয়ার একপর্যায়ে অগ্নিনির্বাপক কর্মীরাই একটি ল্যাপটপ ও অস্ট্রেলিয়ার বেশ কিছু টিম শার্ট চুরি করেছেন। রিও অলিম্পিকের মুখপাত্র মারিও আন্দ্রেদা এ ঘটনাগুলোর জন্য ক্ষমা চেয়েছেন কিন্তু এটাও জানিয়ে দিয়েছেন, এত বড় আয়োজনে চুরির ঘটনা এড়ানো অসম্ভব! এএফপি।