চোট পেয়ে হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর দুই দিন পর মেয়েদের টিম পারস্যুটের বাছাই। তার আগে অনুশীলনে এমন দুর্ঘটনায় পড়তে হলো অস্ট্রেলিয়ার নারী ট্র্যাক সাইক্লিস্টদের। ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে চালাতে গিয়ে পাঁচ সদস্যের দলের চারজনই সাইকেল নিয়ে উল্টে পড়েছেন পাশের বোর্ডের ওপর। স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর অবশ্য সুখবরই পেয়েছেন, হাড় ভাঙেনি কারও। রয়টার্স।