জাতীয় অ্যাথলেটিকস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে ৩৯তম জাতীয় অ্যাথলেটিকস। এতে অংশ নেবেন প্রায় ৬০০ অ্যাথলেট। ইলেকট্রনিকস টাইমিং নয়, বরাবরের মতো এবারও হ্যান্ড টাইমিংয়েই ভরসা করতে হবে অ্যাথলেটদের। তিন দিনের প্রতিযোগিতায় খেলা হবে ফ্লাডলাইটে। নতুন জাতীয় রেকর্ড গড়ার জন্য পাঁচ হাজার টাকা করে পাবেন অ্যাথলেটরা। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক এ কে এম শামসুজ্জোহা ফাউন্ডেশন।