জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শেষ হয়েছে জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপ। শেষ দিনে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনের অঞ্জন কুমার সিংহ, তাঁর স্কোর ২০১.৩। আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনের আরেক শ্যুটার গুনধন সিংহ ২০০.৮ পয়েন্ট স্কোর করে রুপা জিতেছেন। নারায়ণগঞ্জের জেসিমুজ্জামান জিতেছেন ব্রোঞ্জ। তাঁর পয়েন্ট ১৮০.৯। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন সিংহ।