জাতীয় ভারোত্তোলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে কাল শুরু হওয়া জাতীয় ভারোত্তোলনের পুরুষ বিভাগের ৫৬ কেজিতে সোনা জিতেছেন বাংলাদেশ পুলিশের রাজু কুমার রায়। রুপা বরিশালের মির্জা হাফিজুর, ব্রোঞ্জ মেহেরপুরের ইকবাল হোসেনের। পুরুষ বিভাগের ৬৯ কেজিতে দিনাজপুরের মিলন রায় সোনা, ঢাকার মোহাম্মদ সোহাগ রুপা ও মেহেরপুরের আবুল কালাম আজাদ ব্রোঞ্জ জিতেছেন। খেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।