জাতীয় শোক দিবসের আবহ ক্রীড়াঙ্গনেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিনি স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের। মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ এনে দিয়েছিলেন। যুদ্ধবিধ্বস্ত নতুন দেশের দায়িত্ব নিয়েই ভেবেছিলেন খেলাধুলার কথা। ১৯৭২ সালে সদ্য স্বাধীন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশেই অনুভব করেছিলেন খেলার চর্চার প্রয়োজনীয়তা। সীমিত অর্থ ও সম্পদ নিয়েই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোড়াপত্তন করেছিলেন দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর। ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড গঠন করেছিলেন। তাঁর হাত দিয়েই খেলার দুনিয়ায় মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করে বাঙালি জাতির মাথা উঁচু করে দাঁড়ানোর স্বপ্নটাকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু বাংলাদেশের ক্রীড়াঙ্গন বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের রক্তের ঋণ বয়ে চলেছে আজও। দেশের খেলাধুলার যেকোনো অর্জনেই তাই অবধারিতভাবেই মিশে থাকেন জাতির জনক। বঙ্গবন্ধুকে বাঙালির জীবন থেকে ছিনিয়ে নেওয়ার দুঃসহ এদিনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনও দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে, নানা আনুষ্ঠানিকতায় স্মরণ করেছে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসে আজ জাতীয় শোক দিবস উপলক্ষে মাদ্রাসাশিক্ষার্থী ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

১ / ৭
ছবি: শামসুল হক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান ও অন্যান্য শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।

২ / ৭
ছবি: প্রথম আলো

মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম আজ সেজেছিল জাতীয় শোক দিবসের আবহে।

৩ / ৭
ছবি: প্রথম আলো

আবাহনী ক্লাব প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষে অর্ধনমিত জাতীয় ও দলীয় পতাকা।

৪ / ৭
ছবি: প্রথম আলো

শেখ জামাল ধানমন্ডি ক্লাব প্রাঙ্গণে অর্ধনমিত জাতীয় ও দলীয় পতাকা।

৫ / ৭
ছবি: প্রথম আলো

বঙ্গবন্ধুর মেজ ছেলে শেখ জামালের নামে গড়ে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ক্লাব প্রাঙ্গণে শেখ জামালের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি।

৬ / ৭
ছবি: প্রথম আলো

বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের হাত দিয়েই গড়ে উঠেছে দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম সেরা ক্লাব আবাহনী ক্রীড়া চক্র। আবাহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের ম্যুরালও ভরে উঠেছিল সর্বসাধারণের শ্রদ্ধায়।

৭ / ৭
ছবি: প্রথম আলো