জাতীয় সাঁতার আজ থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সর্বশেষ জাতীয় সাঁতার হয়েছিল দুই বছর আগে, গোপালগঞ্জে। গত বছর এসএ গেমসের প্রস্তুতির অজুহাতে ফেডারেশন জাতীয় সাঁতারের আয়োজনই করেনি। আজ থেকে মিরপুর সুইমিং কমপ্লেক্সে শুরু হবে ২৮তম জাতীয় সাঁতার। জেলা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, শিক্ষা বোর্ড, সার্ভিসেস দল ও ক্লাব মিলিয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৩৩৪ জন পুরুষ ও ৮৬ জন মহিলা সাঁতারু। সুইমিং কমপ্লেক্সে স্প্রিং বোর্ড না থাকায় ডাইভিং প্রতিযোগিতা হবে নৌবাহিনী পুলে। প্রতিযোগিতার কোনো পৃষ্ঠপোষক নেই। ফেডারেশনের তহবিল থেকে পুরো খরচ বহন করা হবে। কাল বিওএ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন।