জাস্টিন রোজ জিতলেন গলফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাস্টিন রোজ
জাস্টিন রোজ

শেষ রাউন্ড, বাকি আছে শুধু একটি হোলের খেলা। ১১২ বছর পর অলিম্পিকে ফেরা গলফ তখনো খুঁজে পায়নি পুরুষ চ্যাম্পিয়নকে। রিও ডি জেনিরোর অলিম্পিক গলফ কোর্সে ১৭ হোল শেষে পারের চেয়ে ১৫ শট কম খেলে যৌথভাবে শীর্ষে জাস্টিন রোজ ও হেনরিক স্টেনসন। রোমাঞ্চকর সমাপ্তির উত্তেজনার চাপ সামলাতে পারলেন না স্টেনসন। সুইডিশ গলফার বগি করে বসলেন। ব্রিটিশ রোজ অবশ্য মাথা ঠান্ডাই রাখলেন, করলেন বার্ডি। ২ শটের ব্যবধানে জিতে নিলেন পুরুষ গলফের সোনা।
সব মিলিয়ে পরশু পারের চেয়ে ১৬ শট কম খেলেছেন রোজ। এই জয়ে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে রোজ উঠে এসেছেন নয়ে। পারের চেয়ে ১৪ শট কম খেলে রুপাজয়ী স্টেনসন এক ধাপ এগিয়ে চারে উঠেছেন। ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের ম্যাট কুচার (-১৩)।