গলফ র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা অস্ট্রেলিয়ার জেসন ডে নেই রিও অলিম্পিকে। নেই র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা আমেরিকার ডাস্টিন জনসনও। তিন ও চার নম্বর আমেরিকার জর্ডান স্পিথ এবং উত্তর আয়ারল্যান্ডের ররি ম্যাকইলরয়ও নেই। রিও অলিম্পিকে শীর্ষ গলফারদের এই অনুপস্থিতির কারণ কী? উত্তর—জিকা ভাইরাস। মশাবাহিত এই রোগের কারণেই বিশ্বের এই বৃহত্তম ক্রীড়াযজ্ঞ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তাঁরা। তবে র্যাঙ্কিংয়ে ৭০তম অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকান গলফার জ্যাকো ফন জিল কিন্তু মনে করেন এর পেছনে অন্য কারণও আছে, ‘সত্যি বলতে আমি বিশ্বাস করি না, তাঁদের রিওতে না যাওয়ার কারণটা জিকা ভাইরাস। জিকা ভাইরাস তো ফ্লোরিডাতেও আছে। আমার মনে হয়, তাঁদের অংশগ্রহণ না করার অন্য কারণ আছে। তবে জিকা ভাইরাস একটা অজুহাত দাঁড় করানোর সুবিধা করে দিয়েছে।’
অবশ্য সেই কারণ কী হতে পারে, সেটি বলেননি ফন জিল। জিকা ভাইরাস নিয়ে আতঙ্ক থাকলেও আয়োজকেরা অভয় দিচ্ছেন অ্যাথলেটদের। এক দিন আগেই যেমন রিও ডি জেনিরোর স্বাস্থ্যসচিব দানিয়েল সোরাঞ্জ জানিয়েছেন, গত দুই সপ্তাহে শহরে জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেনি। তাই জিকা ভাইরাস নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। রয়টার্স, এএফপি।
অলিম্পিককর্নার
জিকানয়, অন্যকারণ
গলফ র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা অস্ট্রেলিয়ার জেসন ডে নেই রিও অলিম্পিকে।নেই র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা আমেরিকার ডাস্টিন জনসনও।তিন ও চার নম্বর আমেরিকার জর্ডান স্পিথ এবং উত্তর আয়ারল্যান্ডের ররি ম্যাকইলরয়ও নেই।রিও অলিম্পিকে শীর্ষ গলফারদের এই অনুপস্থিতির কারণ কী? উত্তর—জিকা ভাইরাস।মশাবাহিত এই রোগের কারণেই বিশ্বের এই বৃহত্তম ক্রীড়াযজ্ঞ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তাঁরা।তবে র্যাঙ্কিংয়ে ৭০তম অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকান গলফার জ্যাকো ফন জিল কিন্তু মনে করেন এর পেছনে অন্য কারণও আছে, ‘সত্যি বলতে আমি বিশ্বাস করি না, তাঁদের রিওতে না যাওয়ার কারণটা জিকা ভাইরাস।জিকা ভাইরাস তো ফ্লোরিডাতেও আছে।আমার মনে হয়, তাঁদের অংশগ্রহণ না করার অন্য কারণ আছে।তবে জিকা ভাইরাস একটা অজুহাত দাঁড় করানোর সুবিধা করে দিয়েছে।’
অবশ্য সেই কারণ কী হতে পারে, সেটি বলেননি ফন জিল।জিকা ভাইরাস নিয়ে আতঙ্ক থাকলেও আয়োজকেরা অভয় দিচ্ছেন অ্যাথলেটদের।এক দিন আগেই যেমন রিও ডি জেনিরোর স্বাস্থ্যসচিব দানিয়েল সোরাঞ্জ জানিয়েছেন, গত দুই সপ্তাহে শহরে জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেনি।তাই জিকা ভাইরাস নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই।রয়টার্স, এএফপি।