জুনিয়র অ্যাথলেটিকসে বিকেএসপিরই রাজত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসে বিকেএসপিই সেরা হবে, এটা সবার জানাই ছিল। তাই বলে এমন একচ্ছত্র আধিপত্য! কাল শেষ হওয়া এই মিটের ৩৩টি সোনার ২২টিই জিতেছে বিকেএসপি। সঙ্গে ৮টি রুপা ও ২টি ব্রোঞ্জ। রানার্সআপ খুলনা জেলা পেয়েছে ২ সোনা, ৯ রুপা ও ৮ ব্রোঞ্জ। দুটি করে সোনা নারায়ণগঞ্জ ও ঝিনাইদহের।
দুই দিনে আট রেকর্ডের ছয়টিই বিকেএসপির। শেষ দিনে চারটি রেকর্ডের দুটিই করেছে বিকেএসপির শেখ আশরাফুজ্জামান (২০০ ও ৪০০ মিটার)। ৫টি সোনা জিতে এই মিটের সেরা অ্যাথলেট কিশোরী বিভাগের দ্রুততম মানবী বিকেএসপির তামান্না আক্তার। বালিকা বিভাগে চারটি সোনা জিতেছে একই দলের আয়শা সিদ্দিকা।