জুনেই শেষের শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলিম্পিকের পরই দিয়েছিলেন ঘোষণা। সামনের বছর লন্ডনের বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর আর ট্র্যাকে নামবেন না। তবে দেশের মাটিতে উসাইন বোল্টের শেষটা এর আগেই হয়ে যাচ্ছে। সামনের বছর জুনে রেসার্স গ্রাঁ প্রিতে জ্যামাইকায় শেষবারের মতো দৌড়াবেন বোল্ট। নিজেই নিশ্চিত করেছেন, ‘রেসার্স গ্রাঁ প্রিতেই জ্যামাইকার মানুষ আমার শেষ দৌড় দেখবে।’ ১০ জুনের ওই দৌড়ের দুই মাস পর হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সেটি দিয়েই ক্যারিয়ারের সমাপ্তি টানার কথা অলিম্পিকে নয়টি সোনাজয়ী বিশ্বের দ্রুততম মানবের। রয়টার্স।