জোকোভিচের 'ডাবল ট্রাবল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাইম মেশিনে চড়ে পেছনে ফেরার সুযোগ থাকলে নিশ্চিতভাবেই জীবনের ২৪টি ঘণ্টা বদলে ফেলতে চাইতেন নোভাক জোকোভিচ। রিও অলিম্পিকের ২৪ ঘণ্টা। হুয়ান মার্টিন দেল পোত্রোর কাছে হেরে পরশু কান্নাভেজা চোখে বিদায় নিয়েছিলেন ছেলেদের এককের প্রথম রাউন্ড থেকে। ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও কান্না ২৯ বছর বয়সী সার্বিয়ানের চোখে, বিদায় নিলেন দ্বৈত থেকেও। দ্বৈতের দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ ও নেনাদ জিমোনিচের জুটি ৬-৪, ৬-৪ সেটে হেরে গেল ব্রাজিলের মার্সেলো মেলো ও ব্রুনো সোয়ারেসের কাছে। জোকোভিচের হতাশার দিনে মেয়েদের এককে জিতেছেন সেরেনা উইলিয়ামস। আগের দিন বোন ভেনাসকে নিয়ে বাদ পড়েছেন দ্বৈত থেকে, তবে পরশু এককের দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের আলিজ কর্নেটকে ৭-৬ (৭-৫), ৬-২ সেটে হারিয়ে ব্যক্তিগত পঞ্চম অলিম্পিক সোনার দিকে আরেক ধাপ এগিয়েছেন সেরেনা। এএফপি।