টিকে রইল রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্নটা ভেঙে পড়তে পড়তে ফিরে এল। শেষ পর্যন্ত সর্বোচ্চ ক্রীড়া আদালতের রায়েই স্বস্তি পেলেন দারিয়া ক্লিশিনা। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে রাশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবেও টিকে গেলেন। আজই মেয়েদের লং জাম্পে তাঁর ট্র্যাকে নামার কথা।

দুই দিন আগে দুঃসংবাদটা পেয়েছিলেন ক্লিশিনা। শেষ মুহূর্তে এসে জানতে পারেন, ডোপিংয়ের দায়ে লং জাম্পে অংশ নিতে পারবেন না। এরপরই ক্লিশিনা সর্বোচ্চ ক্রীড়া আদালতে (সিএএস) আবেদন করেন। কাল সর্বোচ্চ ক্রীড়া আদালতের রায় পেয়ে যান নিজের অনুকূলে।  রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডোপ নেওয়ার জন্য আইএএফ ক্লিশিনাসহ রাশিয়ার সব প্রতিযোগীকেই নিষিদ্ধ করে। ক্লিশিনা রাশিয়ার নাগরিক হলেও তিন বছর ধরে বাস করছেন ফ্লোরিডায়। আন্তর্জাতিক অনেক প্রতিযোগিতায়ও ডোপ পরীক্ষা দিয়ে নিষ্কলুষ প্রমাণিত হয়েছেন। কানাডার আইনজীবী রিচার্ড ম্যাকলেরেনের প্রতিবেদন অনুযায়ী ক্লিশিনা সন্দেহমুক্ত ছিলেন না। এবার সেটি থেকেই রেহাই পেলেন। এএফপি।