টিটিতে চীনের রাজত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন টেবিল টেনিসে মেয়েদের এককটা জিতেছিলেন চীনের ডিং নিং। পরশু পুরুষ এককটাও জিতলেন চীনের মা লং। ফাইনালের আগেই অবশ্য নিশ্চিত হয়ে গিয়েছিল সোনার পদকটা চীনের ঘরেই উঠছে। ফাইনালের দুই প্রতিদ্বন্দ্বীই যে ছিলেন চীনের। ১৯৮৮ সালে সিউল অলিম্পিকে প্রথম অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই টেবিল টেনিসে একচ্ছত্র আধিপত্য চীনের। পরশু পর্যন্ত অলিম্পিক টেবিল টেনিস ইতিহাসে যে ৩০টি সোনার পদকের নিষ্পত্তি হয়েছে তার ২৬টিই পেয়েছে চীনারা। অন্য চারটির তিনটি পেয়েছে দক্ষিণ কোরিয়া ও একটি সুইডেন। রয়টার্স।