২০০৪ এথেন্স থেকে ২০১৬ রিও—টানা চারটি অলিম্পিকে অংশ নিয়েছেন। বয়স এসে ঠেকেছে বত্রিশে। তাঁর বর্তমান অবস্থা কী, সেটি রায়ান লোক্টি দেখতে পারেন ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে নিজের পারফরম্যান্সের আয়নায়। রিওর এই ইভেন্টে যেখানে ধরা হচ্ছিল একটা না একটা পদক তিনি পাবেনই, সেখানে সাঁতার শেষ করেছেন পঞ্চম হয়ে! কেউ কেউ ধরেই নিয়েছেন, আমেরিকান সাঁতারুর অলিম্পিক ক্যারিয়ার শেষ! কিন্তু লোক্টি ২০২০ টোকিও অলিম্পিকের কথাও ভাবছেন, ‘আমি বলতে পারি না যে এটাই শেষ। এই ইভেন্টে যদি কিছু থেকে থাকে তা আমার প্রেরণা হিসেবে কাজ করবে।’ তবে বাস্তবতাও মানছেন লোক্টি, ‘চার বছর পর অলিম্পিকে ফিরতে চাইলে আমাকে অনেক কিছুই বদলাতে হবে।’ রয়টার্স।
অলিম্পিককর্নার
টোকিওতেওথাকছেনলোক্টি?
২০০৪ এথেন্স থেকে ২০১৬ রিও—টানা চারটি অলিম্পিকে অংশ নিয়েছেন।বয়স এসে ঠেকেছে বত্রিশে।তাঁর বর্তমান অবস্থা কী, সেটি রায়ান লোক্টি দেখতে পারেন ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে নিজের পারফরম্যান্সের আয়নায়।রিওর এই ইভেন্টে যেখানে ধরা হচ্ছিল একটা না একটা পদক তিনি পাবেনই, সেখানে সাঁতার শেষ করেছেন পঞ্চম হয়ে! কেউ কেউ ধরেই নিয়েছেন, আমেরিকান সাঁতারুর অলিম্পিক ক্যারিয়ার শেষ! কিন্তু লোক্টি ২০২০ টোকিও অলিম্পিকের কথাও ভাবছেন, ‘আমি বলতে পারি না যে এটাই শেষ।এই ইভেন্টে যদি কিছু থেকে থাকে তা আমার প্রেরণা হিসেবে কাজ করবে।’ তবে বাস্তবতাও মানছেন লোক্টি, ‘চার বছর পর অলিম্পিকে ফিরতে চাইলে আমাকে অনেক কিছুই বদলাতে হবে।’ রয়টার্স।