ট্রায়ালেও নেই বোল্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যামাইকার জাতীয় অ্যাথলেটিকসে ট্রায়ালে ১০০ মিটারেও দৌড়ালেন না উসাইন বোল্ট। বিশ্বের দ্রুততম মানব পরশু নাম প্রত্যাহার করেছেন। অলিম্পিক ও বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ডাবল স্প্রিন্ট চ্যাম্পিয়ন গত সপ্তাহে একেবারে শেষ মুহূর্তে নাম লিখিয়েছিলেন দৌড়ানোর জন্য। তবে তাঁর সরে দাঁড়ানোর কারণ জানা যায়নি।
২৮ বছর বয়সী বোল্টের ম্যানেজার রিকি সিমস অবশ্য জানিয়েছেন বোল্ট দৌড়াবেনই এমন নিশ্চয়তা কখনোই ছিল না, ‘উসাইন কখনোই বলেনি ট্রায়ালে দৌড়াবেই। সে বিকল্প হিসেবেই নাম দিয়েছিল। আমি এরই মধ্যে সংবাদমাধ্যমকে জানিয়েছি কোচ গ্লেন মিলসই সিদ্ধান্ত নেবেন বোল্ট দৌড়াবে কি দৌড়াবে না সেটা নিয়ে।’
বোল্টের অনুপস্থিতির দিনে হিটে ৯.৯৮ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটারে সেমিফাইনালে উঠেছেন আসাফা পাওয়েল। এএফপি।