ডিয়াকের পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লামিনে ডিয়াকের বিরুদ্ধে অভিযোগটা গুরুতর। আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক প্রধানের বিরুদ্ধে অভিযোগ, ঘুষ নিয়ে ধামাচাপা দিয়েছেন ডোপ কেলেঙ্কারি। পুলিশি তদন্তের মধ্যে থাকা ডিয়াককে পরশু সাময়িক বহিষ্কার করেছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। কিন্তু কাল নিজেই আইওসি থেকে পদত্যাগ করলেন সেনেগালের এই নাগরিক। ডিয়াক পদত্যাগ করেছেন দাতব্য সংস্থা আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফাউন্ডেশনের (আইএএফ) সভাপতির পদ থেকেও। ৮২ বছর বয়সী ডিয়াক গত ১৬ বছর প্রধান ছিলেন আইএএফের। বিবিসি, এএফপি।