প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোপবির্তকের কেন্দ্রবিন্দুতে ছিলেন সুন ইয়াং। তবে রিওতে ২০০ মিটার ফ্রিস্টাইলে সোনাজয়ী এই চীনা সাঁতারু নন, ডোপ পরীক্ষায় ‘পজিটিভ’ হয়েছেন দেশটিরই আরেক সাঁতারু চেন শিনি। ১৮ বছর বয়সী এই নারী সাঁতারু নিষিদ্ধ ডাইইউরেকটিক হাইড্রোক্লোথিয়াজাইড নিয়েছেন বলে খবর। গত রোববার ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়া শিনি ওই দিনই মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইল ফাইনালে সাঁতরান। এবং চতুর্থ হয়ে সাঁতার শেষ করেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে শিনি তাঁর দ্বিতীয় নমুনা পরীক্ষার আবেদন করেছেন। গতকাল ৫০ মিটার ফ্রিস্টাইলের হিটেও অংশ নেওয়ার কথা ছিল শিনির।
আইওসির এক কর্মকর্তা জানিয়েছেন, রিও অলিম্পিকে অংশ নেওয়া অ্যাথলেটদের মধ্যে এ পর্যন্ত ২০০০ ডোপ পরীক্ষা হয়েছে। এএফপি, আইএএনএস।