তবু শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাদেদা বাঝিনা
নাদেদা বাঝিনা

‘ওয়াও, একি বিপর্যয়!’ রাশিয়ান ডাইভার নাদেদা বাঝিনার ডাইভ দেখে ধারাভাষ্যকারের মুখ ফুটে বেরিয়ে পড়ল এ কথা। অন্য ধারাভাষ্যকার তখন হাসি আটকাতে ব্যস্ত। শুক্রবার মেয়েদের ৩ মিটার স্প্রিং বোর্ডের বাছাইয়ে লাফ দিয়ে বোর্ডে নামার সময় এক পা বাইরে পড়ায় চিতপটাং হয়ে পানিতে পড়ে যান বাঝিনা। এমন দুর্ভোগেও মন গলেনি ‘নিষ্ঠুর’ বিচারকদের। সবাই মিলে শূন্য দিয়েছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দুবারের সোনাজয়ীকে। ফক্স স্পোর্টস।