তাঁদের দ্বৈরথের 'শুরু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু সবার চোখ আটকে ছিল ফ্লয়েড মেওয়েদার আর ম্যানি প্যাকিয়াওয়ের বক্সিং বাউট নিয়ে। কিন্তু ওই দিনই মঞ্চায়ন হয়ে গেল ট্র্যাকের দুই তারকা উসাইন বোল্ট ও জাস্টিন গ্যাটলিনের লড়াইয়েরও। বাহামায় আইএএএফের বিশ্ব রিলে প্রতিযোগিতায় ৪×১০০ মিটারে বোল্টকে নিয়ে গড়া জ্যামাইকাকে (৩৭.৬৮ সেকেন্ড) হারিয়ে দিয়েছে জাস্টিন গ্যাটলিনের যুক্তরাষ্ট্র (৩৭.৩৮)। হারের পর বোল্ট জানিয়েছেন, এই ফলে তিনি একটুও বিস্মিত নন, কারণ যুক্তরাষ্ট্র ভালো প্রস্তুতি নিয়ে এসেছে, আর তাদের প্রস্তুতিটা ভালো ছিল না। সে যা-ই হোক আগামী আগস্টে চীনের বেইজিংয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ লড়াইটা জমবে বলে মনে করেন বিশ্বের দ্রুততম মানব। আর পরশুর লড়াইকেই মৌসুমে দুজনের প্রতিদ্বন্দ্বিতার সূচক দেখছেন গ্যাটলিন, ‘আমি মনে করি প্যাকিয়াও-মেওয়েদারের মতো এটা ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। এএফপি।