পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু অলিম্পিক ফুটবলে একবারও সোনা জিততে পারেনি ব্রাজিল। ছেলেদের বিভাগেও না, মেয়েদের বিভাগেও না। কিন্তু ব্রাজিল কি অলিম্পিক ফুটবলে সত্যিই ব্যর্থ? ব্রাজিলিয়ানরা সোনা জেতেনি ঠিক, কিন্তু ছেলে ও মেয়েদের ফুটবল মিলিয়ে সবচেয়ে বেশি পদক জয়ের হিসেবে যৌথভাবে সবার ওপরেই আছে দলটির নাম। অলিম্পিক ফুটবলে ৫টি রুপা, ২টি ব্রোঞ্জসহ মোট ৭টি পদক জিতেছে ব্রাজিল। ৭টি পদক জিতেছে যুক্তরাষ্ট্রও। যুক্তরাষ্ট্রের ৭ পদকের ৫টিই মেয়েদের ফুটবল থেকে পাওয়া। ১৯৯৬ সালে অলিম্পিকে মেয়েদের ফুটবল প্রচলনের পর পাঁচ আসরের চারটিতেই সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। ব্রাজিলের সাত পদকের ২টি মেয়েদের বিভাগের। ছেলেদের বিভাগে ব্রাজিলিয়ানরা রুপা জিতেছে ৩টি, ব্রোঞ্জ ২টি।
অলিম্পিক ফুটবলে সবচেয়ে বেশি পদক
সোনা রুপা ব্রোঞ্জ মোট
যুক্তরাষ্ট্র ৪ ২ ১ ৭
ব্রাজিল ০ ৫ ২ ৭
হাঙ্গেরি ৩ ১ ১ ৫
সোভিয়েত ইউনিয়ন ২ ০ ৩ ৫
যুগোস্লাভিয়া ১ ৩ ১ ৫