তিন সাঁতারুর রাশিয়া যাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উন্নত প্রশিক্ষণের জন্য থাইল্যান্ডে থাকা সাঁতারু মাহফিজুর রহমান সাগর কালই রাশিয়া গেছেন বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নিতে। আজ বাংলাদেশ থেকে গিয়ে তাঁর সঙ্গী হবেন দুই সাঁতারু-জুয়েল আহমেদ ও সোনিয়া আক্তার টুম্পা। রাশিয়ার কাজানে ২৪ জুলাই-৯ আগস্ট অনুষ্ঠেয় এই চ্যাম্পিয়নশিপে সাগর ৫০ মিটার ফ্রিস্টাইলে, জুয়েল ৫০ মিটার ব্যাকস্ট্রোকে এবং টুম্পা ৫০ মিটার বাটারফ্লাইয়ে অংশ নেবেন।