থ্রি পজিশনেও রত্না সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় ইভেন্ট ১০ মিটার এয়ার রাইফেল। জাতীয় শ্যুটিংয়ের প্রথম দিনেই নিজের প্রিয় ইভেন্টে সোনা জিতেছিলেন শারমিন আক্তার রত্না। এবার মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনেও চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা রাইফেল ক্লাবের এই শ্যুটার। ৫৬৬ স্কোর করেছেন রত্না। আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনের শারমিন শিল্পা ৫৫০ পয়েন্ট পেয়ে রুপা জিতেছেন। ব্রোঞ্জ জিতেছেন বিকেএসপির জাকিয়া সুলতানা (৫৩৭)।
মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলের সোনা আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনের সিনথিয়া নাজনীন টুম্পার, রুপা নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের আরমিন আশার, ব্রোঞ্জ জিতেছেন ঢাকা রাইফেল ক্লাবের অন্তরা ইসলাম। এই ইভেন্টের জুনিয়র বিভাগে সোনা জিতেছেন বিকেএসপির আলামিনা আক্তার, রুপা সাভার সেনা ক্লাবের সানজিদা আহমেদের, ব্রোঞ্জ আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনের রাইসা আহমেদের। ছেলেদের ৫০ মিটার ফ্রি পিস্তলে সোনা জিতেছেন সাভার সেনা শ্যুটিং ক্লাবের ইকবাল হোসেন, রুপা আর্মি শ্যুটিংয়ের মহেন্দ্র কুমার সিংহের, ব্রোঞ্জ একই ক্লাবের শাকিল আহমেদের।