পুরুষ বিভাগে ১৮ বার খেলে ১৫ বার চ্যাম্পিয়ন, মেয়েদের বিভাগে ১০ বারের ৮ বারই সেরা। অলিম্পিক বাস্কেটবলকে একঘেয়েই বানিয়ে ফেলল যুক্তরাষ্ট্র। ছেলে-মেয়ে মিলিয়ে যে পাঁচবার সোনা জেতেনি যুক্তরাষ্ট্র, সে কবারও খালি হাতে ফেরেনি দলটি। অন্তত একটি ব্রোঞ্জ হলেও জিতেছে। অলিম্পিকে কোনো দলীয় খেলায় অন্য কোনো দল এতটা আধিপত্য দেখাতে পারেনি। বাস্কেটবলের যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনায় আসতে পারে শুধু হকির প্রথম যুগের ভারত ও বেসবলের কিউবা। ১৯২৮ সালে প্রথম অংশ নেওয়ার পর থেকে ১৯৫৬ অলিম্পিক পর্যন্ত টানা ছয়বার পুরুষ হকিতে সোনা জেতে আটবারের চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে ১৯৯২ থেকে ২০০৮ পর্যন্ত বেসবলে পাঁচবারের তিনবারই সোনা জেতে কিউবা, বাকি দুবার রুপা।
অলিম্পিকেদলীয়খেলায়সেরারা
সোনা রুপা ব্রোঞ্জ
বাস্কেটবল যুক্তরাষ্ট্র ২৩ ২ ৩
ওয়াটার পোলো হাঙ্গেরি ৯ ৩ ৩
ভলিবল সো. ইউনিয়ন/রাশিয়া ৮ ৮ ৩
হকি ভারত ৮ ১ ২
হ্যান্ডবল সো. ইউনিয়ন/রাশিয়া ৬ ২ ১
ফুটবল যুক্তরাষ্ট্র ৪ ২ ১