দাপট কমছে বোল্টের?
ক্রীড়া প্রতিবেদক l বেইজিংয়ে আবারও অজেয় প্রমাণ করেছেন নিজেকে। আরও একবার পৃথিবী দেখেছে, এ গ্রহের দ্রুততম মানবকে হারানোর মতো কেউ নেই। নেই সত্যি, কিন্তু বয়স কি ছাপ ফেলছে ২৯ বছর বয়সী জ্যামাইকান স্প্রিন্টারের দুই পায়ে? পরিসংখ্যান বলছে, ১০০ মিটারে নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তাঁর ব্যবধান ক্রমেই কমছে। সাত বছর আগে বেইজিং অলিম্পিকে ১০০ মিটারে বিশ্বমঞ্চে প্রথম সোনা জয়ের সময় আগেই উদ্যাপন শুরু করে দিয়েছিলেন। তার পরও জিতেছিলেন ০.২০ সেকেন্ডের ব্যবধানে। পরের বৈশ্বিক প্রতিযোগিতাগুলোয় ব্যবধানটা কমতে কমতে বোল্ট এবার বেইজিংয়ে ১০০ মিটার জিতেছেন সেকেন্ডের এক শতাংশ ব্যবধানে!
১০০ মিটারে বোল্টের জয়ের ব্যবধান
২০০৮ অলিম্পিক, বেইজিং ৯.৬৯ সেকেন্ডের বিশ্ব রেকর্ড ০.২০ সেকেন্ড
২০০৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপ, বার্লিন ৯.৫৮ সেকেন্ডের বিশ্ব রেকর্ড ০.১৩
২০১১ বিশ্ব চ্যাম্পিয়নশিপ, দেগু ডিসকোয়ালিফাইড
২০১২ অলিম্পিক, লন্ডন ০.১২
২০১৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ, মস্কো ০.০৮
২০১৫ বিশ্ব চ্যাম্পিয়নশিপ, বেইজিং ০.০১