দুই কোটি টাকা পেল শ্যুটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্যুটিংয়ের সঙ্গে কয়েক বছর ধরে যুক্ত আছে আইএফআইসি ব্যাংক। এত দিন বিভিন্নভাবে শ্যুটিং ফেডারেশনকে আর্থিক সহায়তা তো করেছেই ব্যাংকটি, এবার তারা দুই কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছে শ্যুটিং ফেডারেশনকে।
মতিঝিলে কাল আইএফআইসি ব্যাংকে শ্যুটিং ফেডারেশন কর্মকর্তাদের হাতে দুই কোটি টাকার চেক তুলে দেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই টাকা শ্যুটিং ক্যাম্প, কোচের বেতন, ২০১৬ রিও অলিম্পিক সামনে রেখে শক্তিশালী শ্যুটিং দল তৈরি করা ইত্যাদি খাতে খরচ করা হবে।