দৃষ্টিহীন আবদেলাতিফের বিশ্বজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব রেকর্ড গড়ে পদক গলায় আবদেলাতিফ (মাঝে)। ছবি: ওয়েবসাইট
বিশ্ব রেকর্ড গড়ে পদক গলায় আবদেলাতিফ (মাঝে)। ছবি: ওয়েবসাইট

চোখে না দেখেও বিশ্ব জয়! প্যারালিম্পিকের ১৫০০ মিটারে এমন অবিশ্বাস্য কীর্তিই গড়েছেন আলজেরিয়ার দৌড়বিদ আবদেলাতিফ বাকা। টাইমিংয়ের দিক থেকে পেছনে ফেলে দিয়েছেন গত মাসে শেষ হওয়া গ্রীষ্মকালীন অলিম্পিকে চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের ম্যাথু সেন্ট্রোউইজকে। রিও অলিম্পিকে ম্যাথু সময় নেন ৩ মিনিট ৫০ সেকেন্ড। তাঁর চেয়ে ১.৭ সেকেন্ড কম সময়ে সোমবার দৌড় শেষ করেন ২২ বছর বয়সী বাকা। সময় ৩ মিনিট ৪৮.২৯ সেকেন্ড। এটি বিশ্ব রেকর্ড। ২০১২ লন্ডন প্যারালিম্পিকে আবদেলাতিফ সোনা জেতেন ৮০০ মিটারে। বাকার এই নৈপুণ্যের পর প্রশ্ন উঠেছে, এই দৃষ্টি প্রতিবন্ধীরা ‘স্বাভাবিক’ অ্যাথলেটদের সঙ্গে দৌড়ানোর সুযোগ পাবেন না কেন? শুধু বাকা নন, প্যারালিম্পিকে ১৫০০ মিটারে প্রথম চারজনের টাইমিংই গ্রীষ্মকালীন অলিম্পিকের সোনা জয়ীর চেয়ে কম। দ্বিতীয় হওয়া ইথিওপিয়ার তামিরু দেমিসের সময় ৩ মিনিট ৪৮.৪৯ সেকেন্ড। তৃতীয় কেনিয়ার হেনরি কিরওয়ার ৩ মিনিট ৪৯.৫৯, শুধু তাই নয়, চতুর্থ হওয়া বাকার ভাই ফৌদা বাকাও পেছনে ফেলেন ম্যাথুকে। সূত্র: ওয়েবসাইট।