প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেমস শুরু হতে না-হতেই পড়েছে ডোপের কালো ছায়া। গ্রিসের একজন প্রতিযোগী ডোপ পরীক্ষায় ধরা পড়েছেন। এরই মধ্যে অলিম্পিক থেকে নিষিদ্ধ হয়েছেন, দেশেও ফেরত পাঠানো হয়েছে তাঁকে। গ্রিসের অলিম্পিক কমিটিই এটি নিশ্চিত করেছে। গত জুলাইয়ে পরীক্ষার পর অলিম্পিক শুরুর ঠিক আগে এসেছে এই ঘোষণা। কিন্তু এই প্রতিযোগী কে, বা কোন নিষিদ্ধ ড্রাগ নিয়েছেন, সেটা জানানো হয়নি। এএফপি।