ধারাভাষ্যকার-স্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠের খেলা দর্শক-স্রোতাদের কাছে পৌঁছে দিয়ে বাংলাদেশের ক্রীড়া ধারাভাষ্যজগতে চিরস্মরণীয় হয়ে থাকবেন প্রয়াত আবদুল হামিদ, মোহাম্মদ শাহজাহান, বদরুল হুদা চৌধুরী, তওফিক আজিজ খান, মনজুর হাসান মিন্টু, খোদা বক্স মৃধা, আতাউল হক মল্লিক, নূর আহমেদ, মোহাম্মদ মুসা প্রমুখ। এই ধারাভাষ্যকারদের স্মরণে কাল জাতীয় ক্রীড়া পরিষদে এক সভার আয়োজন করেছিল বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস ফোরাম। অনুষ্ঠানে অগ্রজদের জীবনের নানা দিক তুলে ধরে স্মৃতিচারণা করেন ফোরামের কর্মকর্তা আলফাজ আহমেদ, শামীম আশরাফ চৌধুরী, অনুপম হোসেন, সাইদুর রহমান, শামসুল ইসলামসহ অনেকেই।