না খেলেই ফিরে গেলেন আলিদা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসুস্থতার কথা বলে ইসলামিক সলিডারিটি গেমসে ১০০ মিটার স্প্রিন্টে অংশ নেননি। অ্যাথলেটিকস ফেডারেশন থেকে বলা হচ্ছিল, যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি অ্যাথলেট আলিদা শিকদার খেলবেন তাঁর মূল ইভেন্ট লং জাম্পে। কিন্তু কাল এই ইভেন্টে না খেলেই আজারবাইজান থেকে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন আলিদা। দেশের দ্রুততম মানবী শিরিন আক্তারকে সুযোগ না দিয়ে আলিদাকে বেছে নেয় ফেডারেশন।