নিজেকে চেনালেন ফেল্প্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমিই এক নম্বর’—আঙুলের ইশারায় দেখালেন মাইকেল ফেল্প্স।
পরশু যুক্তরাষ্ট্রের জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে ১ মিনিট ৫২.৯৪ সেকেন্ডে ২০০ মিটার বাটারফ্লাই জেতার পর যুক্তরাষ্ট্রের সাঁতার কিংবদন্তি একটু বেশিই আবেগাপ্লুত। কারণও আছে বৈকি।
২০০৯ সালে বিশ্ব রেকর্ড গড়ার পড় পরশু রাতেই সবচেয়ে দ্রুততম সময়ে ২০০ মিটার বাটারফ্লাই শেষ করলেন ফেল্প্স। আর সবচেয়ে বড় কারণ, রিও অলিম্পিকে ফেল্প্সের সম্ভাবনা নিয়ে যাঁরা সংশয়ে ছিলেন তাঁদের দেখিয়ে দেওয়া তিনি এখনো ফুরিয়ে যাননি।
অলিম্পিকে ১৮টি সোনাজয়ী ফেল্প্স লন্ডন অলিম্পিকে এই টাইমিংটা করলে সোনাই জিততেন। ১ মিনিট ৫২.৯৬ সেকেন্ড সময় নিয়ে ফেল্প্সকে দুইয়ে ঠেলে এই ইভেন্টে সোনা জিতেছিলেন দক্ষিণ আফ্রিকার চ্যাড লে ক্লস। এএফপি।