নিরাপত্তা কর্মকর্তাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিও অলিম্পিকের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। কিন্তু কে জানত, এই গুরুদায়িত্ব পালন করতে গিয়ে জীবনটাই দিয়ে দিতে হবে পুলিশ কর্মকর্তা হেলিও ভেইরাকে! গত বুধবারের ঘটনা। দুই সহকারীকে নিয়ে পুলিশের গাড়িতে করে টহল দিচ্ছিলেন। চলতে চলতে তাঁদের গাড়িটি এক বস্তির মধ্যে পথ হারিয়ে ফেলে। জিপিএস প্রযুক্তি ব্যবহার করে তাঁরা রাস্তা খুঁজছিলেন। এমন সময় পুলিশের গাড়িটি লক্ষ্য করে ছোড়া হয় গুলি। ভেঙে যায় গাড়ির কাচ। গুলিবিদ্ধ হন ভেইরা। পরের দিনই তাঁর মৃত্যু হয়। ভেইরার মৃত্যু নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে রিও অলিম্পিকের নিরাপত্তা নিয়ে। আইএএনএস।