পতাকাহীন কুয়েতির প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেহাইদ আলদিহানি
ফেহাইদ আলদিহানি

দেশ থেকেও দেশ নেই ফেহাইদ আলদিহানির! আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) কুয়েতকে নিষিদ্ধ করায় কুয়েতি শ্যুটার এবার অলিম্পিকে অংশ নিয়েছিলেন সংস্থার পতাকাতলে। আইওসির পতাকাতলেই বাজিমাত করলেন আলদিহানি। এর আগে কুয়েতের হয়ে পাঁচটি অলিম্পিকে গেছেন। সর্বোচ্চ সাফল্য ব্রোঞ্জ। জিতেছিলেন ২০০০ সিডনি অলিম্পিক শ্যুটিংয়ের ডাবল ট্র্যাপে। ২০১২ লন্ডন অলিম্পিকেও ব্রোঞ্জ জেতেন ট্র্যাপ ইভেন্টে। ৪৯ বছর বয়সী কুয়েত সেনাবাহিনীর এই কর্মকর্তা এবার ডাবল ট্র্যাপে সোনা জিতলেন। তবে আলদিহানির একটা আক্ষেপ, অলিম্পিকে জেতা প্রথম সোনাটা দেশের নামে যোগ হলো না! দেশের পতাকা তুলতে পারলেন না। কিন্তু উল্টো একটা গর্বও আছে আলদিহানির—আইওসির হয়ে সোনাজয়ী প্রথম অ্যাথলেট। আইওসির হয়ে এর আগে সেরা সাফল্য ছিল রুপা। ১৯৯২ বার্সেলোনা অলিম্পিকে। ফক্স স্পোর্টস।