প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোপিং কেলেঙ্কারিতে রিও অলিম্পিকে ভাঙা দল নিয়ে আসতে হয়েছে রাশিয়াকে। পুরো অ্যাথলেটিকস দল তো নিষিদ্ধ হয়েছেই, অন্য ইভেন্ট থেকেও প্রতিদিন নাম কাটা পড়ছে কারও-না-কারও। ৩৮৭ জনের দল থেকে মাত্র ২৭০ জনের সুযোগ হয়েছে ব্রাজিলে আসার। এ নিয়ে রুশদের ক্ষোভের অন্ত নেই। রিও ডি জেনিরোতে পৌঁছেই নিজেদের অবস্থানটি বুঝিয়ে দিয়েছে তারা। সাধারণত অলিম্পিক-পল্লিতে পতাকা উত্তোলনের সময় দলগুলো কয়েকজন ক্রীড়াবিদকে পাঠিয়েই দায়িত্ব সেরে ফেলে। কিন্তু রাশিয়ার পতাকা উত্তোলনের সময় পুরো দলই চলে এসেছিল সেই দৃশ্য দেখতে। টেনিস-তারকা সভেতলনা কুজনেৎসোভা কারণটি জানালেন, ‘পতাকা উত্তোলনের দৃশ্যটি দেখা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সংকটময় সময়ে দেশকে উৎসাহ দিতেই আমরা এসেছি।’ এএফপি।