পদক হারাচ্ছেন বোল্ট?
না, উসাইন বোল্ট ডোপ নেননি বা এ রকম কিছু করেননি যাতে তাঁর কোনো পদক কেড়ে নেওয়া হতে পারে। শঙ্কাটা তৈরি হয়েছে তাঁর জ্যামাইকান সতীর্থ নেস্টা কার্টারকে নিয়ে। ২০০৮ অলিম্পিকে ১০০ মিটার রিলেতে সোনা জিতেছিল বোল্টের দল। যেখানে তাঁর সতীর্থ ছিলেন কার্টারও। বেইজিংয়ে ওই অলিম্পিকের সময় নেওয়া কার্টারের প্রথম নমুনার পুনঃপরীক্ষায় নিষিদ্ধ ড্রাগের উপস্থিতি পাওয়া গেছে বলে দাবি করেছে জ্যামাইকার দৈনিক দ্য গ্লিনার। তবে কার্টারের অন্য নমুনার পুনঃপরীক্ষার ফল এখনো জানা যায়নি।
যদি পত্রিকাটির খবর সত্যি হয়, দ্বিতীয় নমুনাতেও নিষিদ্ধ ড্রাগের উপস্থিতি পাওয়া যায়, তাহলে বেইজিং অলিম্পিকে ১০০ মিটার রিলেতে সোনাজয়ী জ্যামাইকার সবার রিলের পদকই কেড়ে নেওয়া হবে। তার মানে কার্টারের পাশাপাশি পদক হারাবেন উসাইন বোল্টও। এ গ্রহের দ্রুততম মানবের জন্য সেটা খুবই দুঃখজনক হবে বৈকি! এএফপি।