পিচার লেডেকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিও অলিম্পিক থেকে দেশে ফিরেছেন যুক্তরাষ্ট্রের সাঁতারু কেটি লেডেকি। তাঁকে একটু ভিন্নভাবেই বরণ করে নিল ওয়াশিংটন। মেজর লিগ বেসবলে ওয়াশিংটন ন্যাশনালস ও বাল্টিমোর ওরিওলসের ম্যাচে প্রথম ‘পিচ’ করার দায়িত্ব দেওয়া হয়েছিল লেডেকিকে। ভালোই ছুড়লেন বল, ‘স্ট্রাইক’ও হলো! তবে দর্শক বেশি মজা পেয়েছে লেডেকির পদকের ঘটনায়। রিওতে পাওয়া ৪টি সোনা ও একমাত্র রুপার পদকটি নিয়ে মাঠে এসেছিলেন লেডেকি, সেগুলো রাখার জন্য বেসবল তারকা ব্রাইস হার্পারের হাতকেই বেছে নিলেন। হার্পার এতে দারুণ খুশি, ভবিষ্যতের অনুপ্রেরণাও পাচ্ছেন এ থেকে, ইনস্টাগ্রামে লিখেছেন, ‘কতগুলো সোনা! দেশের এত মূল্যবান অর্জন বহন করতে পেরে গর্বিত। ২০২০ অলিম্পিক, আমি আসছি; পদক আমাকেও পেতে হবে। শুধু কেটির পদক বহন করতে চাই না!’
এএফপি