প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যারোলে মুক্তি পাচ্ছেন অস্কার পিস্টোরিয়াস। পা-হীন এই অ্যাথলেট শর্ত সাপেক্ষে মুক্তি পাচ্ছে আগামী ২১ আগস্ট। বান্ধবীকে ‘অনিচ্ছাকৃতভাবে’ খুনের দায়ে পাঁচ বছরের কারাদণ্ড পাওয়া পিস্টোরিয়াস গত বছরের অক্টোবর থেকেই আছেন কারাগারে। কারাগার থেকে বেরোনোর পর বাড়িতে গৃহবন্দী হয়েই থাকতে হবে, তবে দিনে এক ঘণ্টা নিজের মতো করে চলতে পারবেন পিস্টোরিয়াস। ২০১৩ সালের ভ্যালেন্টাইনস ডেতে চোর ভেবে বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে গুলি করেছিলেন পিস্টোরিয়াস। এএফপি।