পিস্টোরিয়াসের শাস্তির বিরুদ্ধে আপিল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে হত্যার দায়ে পাঁচ বছরের জেল হয়েছে অস্কার পিস্টোরিয়াসের। যদিও ধারণা করা হচ্ছে, পুরো সাজাটা ভোগ করতে হবে না কারাবন্দী এই দক্ষিণ আফ্রিকান প্যারালিম্পিয়ানকে। ১০ মাস পরেই মুক্তি পেয়ে যেতে পারেন। দীর্ঘ সাত মাসের আইনি প্রক্রিয়া শেষে গত সপ্তাহে দেওয়া আদালতের রায়ে পিস্টোরিয়াসের আইনজীবীরা সন্তুষ্টিই জানিয়েছিলেন। তবে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা সম্ভবত পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি। সে কারণেই রায়ের বিরুদ্ধে আপিলের কাগজপত্র তৈরি করছেন তাঁরা। বিবিসি।