প্রথম সোনা যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ রোমাঞ্চের মধ্যেই নিষ্পত্তি হলো রিও অলিম্পিকের প্রথম সোনার পদকের। সোনা ও রুপার মধ্যে ব্যবধান মাত্র ১ পয়েন্ট। তাতে সোনার পদকটা গেল ২০১২ লন্ডন অলিম্পিকে সবচেয়ে বেশি পদকজয়ী যুক্তরাষ্ট্রের ঘরেই। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে কাল সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের ১৯ বছর বয়সী শুটার ভার্জিনিয়া থ্রেশার, হারিয়েছেন ২০০৪ এথেন্স অলিম্পিকের সোনাজয়ী চীনের দু লিকে।
ডিওডোরোর শুটিং ভেন্যুতে ১০ মিটার এয়ার রাইফেলে শেষ শটের পর থ্রেশারের পয়েন্ট দাঁড়ায় ২০৮। ১ পয়েন্ট কম পাওয়ায় রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লিকে। ব্রোঞ্জও চীনের, পেয়েছেন ২০১২ অলিম্পিকের সোনাজয়ী ইউয়ি সিলিং। এএফপি।