প্রেসিডেন্টকে দুয়ো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিওতে বিক্ষোভ-আন্দোলন হচ্ছে প্রায় প্রতিদিনই। ব্রাজিলের রাজনীতিতে এখন টালমাটাল সময়। এমন পরিস্থিতির মধ্যেই ব্রাজিলে শুরু হয়েছে অলিম্পিক। রাজনৈতিক অস্থিরতার আঁচ পাওয়া গেল অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানেও। মারাকানায় দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট মাইকেল তেমার রিও অলিম্পিকের উদ্বোধনী ঘোষণা দিতেই ভেসে এল দুয়ো। ‘এমন মনোমুগ্ধকর প্রদর্শনীর মধ্যে রিও অলিম্পিকের উদ্বোধন ঘোষণা করছি’—দর্শকের বিদ্রূপ চিৎকারে তেমারের ভাষণ অবশ্য ১৫ সেকেন্ডও গড়ায়নি! শুধু মারাকানা নয়, স্টেডিয়ামের বাইরে তাঁকে টিভিতে দেখা মাত্র গালিগালাজ করেছেন দর্শকেরা। ধারণা করা হচ্ছে, তেমারকে দুয়ো দেওয়া দর্শকেরা মে মাসে সাময়িক বরখাস্ত হওয়া দেশটির বামপন্থী প্রেসিডেন্ট দিলমা রুসেফের সমর্থক। এএফপি।