ফিলিপাইনের প্রথম অলিম্পিক সোনা

এ কান্না আনন্দেররয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনকে অলিম্পিক সোনার স্বাদ এনে দিলেন হিদিলিন দিয়াজ। অলিম্পিকে এর আগে ১০টি পদক পেলেও কোনো সোনা জেতেনি দেশটি। দেশটির প্রথম নারী হিসেবে রিও অলিম্পিকে পদক জিতেছিলেন দিয়াজ। সেবার ভারোত্তোলকের ৫৩ কেজি ওজন শ্রেণিতে রুপা জিতেছিলেন দিয়াজ। এবার ফিলিপাইনকে সোনাও এনে দিলেন এই ৩০ বছর বয়সী ভারোত্তোলক। আজ ৫৫ কেজি ওজন শ্রেণিতে ২২৪ কেজি তুলে সোনা জিতে নিয়েছেন দিয়াজ।

আজ ফাইনালে স্ন্যাচে ৯৭ কেজি তুলেছিলেন দিয়াজ। তাঁর সমান ওজন তুলেছিলেন চিনের লিয়াও কিউয়ান। ক্লিন অ্যান্ড জার্কে ১২৬ কেজি তুলে দিয়াজের সামনে কঠিন বাধা সৃষ্টি করেছিলেন কিউয়ান। অলিম্পিক রেকর্ড ১২৭ কেজি তুলেই সোনার মীমাংসা করেছেন। তাঁর তোলা মোট ২২৪ কেজিও আরেকটি অলিম্পিক রেকর্ড।