ফেল্প্সের মুখভঙ্গি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচটি সোনা, একটি রুপা। রিও অলিম্পিকে মাইকেল ফেল্প্সের কীর্তি পুরো বিশ্বই দেখেছে। কিন্তু দুর্দান্ত এই সাফল্যের পাশাপাশি মানুষের চোখ টেনেছিল যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সাঁতারুর অদ্ভুত-দর্শন মুখভঙ্গিও। কম হাসাহাসি হয়নি এটা নিয়ে, গত বৃহস্পতিবার সেটিকে আবার আলোচনায় আনলেন ‘দ্য টুনাইট শো’র উপস্থাপক জিমি ফ্যালন। অনুষ্ঠানে অতিথি ছিলেন ফেল্প্স, আলোচনার একপর্যায়ে ফ্যালন সাঁতার তারকার গোমড়া মুখের ছবিটি নিয়ে আসেন। মজা পেয়ে ফেল্প্স স্মৃতিচারণায় বললেন ওই ভঙ্গির নেপথ্য গল্প, ‘জানতাম, আমরা যে পথে হেঁটে আসি, সেখানে দুটি ক্যামেরা থাকে। আমি বসে বসে মুখ দিয়ে পানি ছিটাচ্ছিলাম। মনে হচ্ছিল, কী হচ্ছে এসব? ভঙ্গিটা করার সময়ই বুঝতে পেরেছিলাম, পরের দিন কেউ একজন এটি নিয়ে কথা বলবে।’ ইয়াহু।