বাংলাদেশি গলফারের সাফল্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিও অলিম্পিকে বাংলাদেশের পতাকা ওড়াবেন সিদ্দিকুর রহমান। গলফের এমন সাফল্যের ক্ষণে যুক্তরাষ্ট্র থেকে এসেছে আরেকটি সুসংবাদ। ইউএস ফ্লোরিডা ওপেন জুনিয়র গলফে রানারআপ হয়েছেন বাংলাদেশি কিশোর আফনান মাহমুদ। চ্যাম্পিয়ন হতে না পারলেও যুক্তরাষ্ট্রে গিয়ে এমন স্বীকৃত প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়াও বাংলাদেশের জন্য বড় খবর। যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ভিলেজ গলফে গত পরশু পারের চেয়ে দুই শট বেশি খেলে রানারআপ হন আফনান। এটি অপেশাদার গলফ টুর্নামেন্ট। অনূর্ধ্ব-১৮ এই টুর্নামেন্ট ইউএসজিএর র্যাঙ্কিং টুর্নামেন্টও। এখানে রানারআপ হওয়ার সুবাদে আফনান আমন্ত্রণ পেয়েছেন ১৮ জুলাই শুরু হারিকেন ইউএস জুনিয়র টুর্নামেন্টে। ঢাকায় গত মে মাসে পিজিটিআই (প্রফেশনাল ট্যুর অব ইন্ডিয়া) টুর্নামেন্টের অ্যামেচার বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন আফনান।