প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পেশাল অলিম্পিকসে গতকালও তিনটি সোনার পদক জিতেছেন বাংলাদেশের অ্যাথলেটরা। সব মিলিয়ে এ পর্যন্ত ১১টি সোনা পেয়েছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠানরত প্রতিযোগিতায় কাল ব্যাডমিন্টনের দ্বৈতে সোনা জিতেছেন আবদুল কাদের স্মরণ ও রেজওয়ানুল হক। আর অ্যাথলেটিকসে লং জাম্পে সোনা জিতেছেন স্বর্ণালী আক্তার সুইটি, রুপা চৈতি আক্তার, ব্রোঞ্জ কানিজ ফাতেমার। সাঁতারে ২৫ মিটার ফ্রিস্টাইলে ব্রোঞ্জ মাহমুদা আক্তারের।