বাংলাদেশের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে এল সেই মুহূর্ত, অলিম্পিকের মার্চ পাস্টে ঘোষিত হলো বাংলাদেশের নাম। উদ্বোধনী অনুষ্ঠানে গলফার সিদ্দিকুর রহমান বইলেন দেশের পতাকা। তাঁর পেছনে পুরো বাংলাদেশ দল। পরশু রিওতে l রয়টার্স
অবশেষে এল সেই মুহূর্ত, অলিম্পিকের মার্চ পাস্টে ঘোষিত হলো বাংলাদেশের নাম। উদ্বোধনী অনুষ্ঠানে গলফার সিদ্দিকুর রহমান বইলেন দেশের পতাকা। তাঁর পেছনে পুরো বাংলাদেশ দল। পরশু রিওতে l রয়টার্স

রিকার্ভ বোয়ে মেয়েদের ব্যক্তিগত ইভেন্টের র্যাঙ্কিং রাউন্ড দিয়ে পরশু শুরু হয়েছে বাংলাদেশের অলিম্পিক। ওই ইভেন্টে শ্যামলী রায় ৬৪ জনে ৫৩তম হয়েছেন। ১০ আগস্ট মূল প্রতিযোগিতায় নামবেন তিনি। এর দুই দিন আগেই শুটার আবদুল্লাহ হেল বাকি ১০ মিটার এয়ার রাইফেলের রেঞ্জে দাঁড়াবেন বাছাইপর্বে। এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের খেলোয়াড়দের কার কবে খেলা।
৮ আগস্ট: আবদুল্লাহ হেল বাকি
শুটিং: ১০ মিটার এয়ার রাইফেল বাছাই (সন্ধ্যা ৬টা)
১০ আগস্ট: শ্যামলী রায়
আর্চারি: রিকার্ভ বো বাছাই (রাত ১২-৩৯ মি.)
১১ আগস্ট: সিদ্দিকুর রহমান
গলফ: ব্যক্তিগত স্ট্রোক প্লে ১ম রাউন্ড (বিকেল ৪-৩০ মি.)
১১ আগস্ট: মাহফিজুর রহমান
সাঁতার: পুরুষ ৫০ মিটার ফ্রিস্টাইল হিট (রাত ১০টা থেকে ১০-২২ মি.)
১২ আগস্ট: সোনিয়া আক্তার
সাঁতার: মহিলা ৫০ মিটার ফ্রিস্টাইল হিট (রাত ১০টা থেকে ১০-৩৫ মি.)
১২ আগস্ট: শিরীন আক্তার
অ্যাথলেটিকস: মহিলা ১০০ মিটার হিট (রাত ৮-৫৫ মি. থেকে ৯-১০ মি.)
১৩ আগস্ট: মেজবাহ আহমেদ
অ্যাথলেটিকস: পুরুষ ১০০ মিটার হিট (সন্ধ্যা ৬-৩০ মি. থেকে ৬-৪০ মি.)